Cvoice24.com

মিরসরাইয়ে কৃষকদলের খাল খনন ও পরিষ্কার অভিযান

মিরসরাই প্রতিনিধি, সিভয়েস২৪
১৪:১৭, ৪ আগস্ট ২০২৬
মিরসরাইয়ে কৃষকদলের খাল খনন ও পরিষ্কার অভিযান

চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের সংসদ সদস্য নুরুল আমিন এমপির নির্দেশনায় উপজেলা কৃষকদলের উদ্যোগে মায়ানী ইউনিয়নের সৈদালি ও খৈয়াছড়া ইউনিয়নের চলমান খাল খনন ও পরিষ্কার অভিযান পরিচালিত হয়েছে। 

মঙ্গলবার (৪ আগস্ট) উপজেলা কৃষকদলের সভাপতি মো. আশরাফ উদ্দিনের নেতৃত্বে এ অভিযান শুরু হয়।

উপজেলা কৃষকদল জানায়, বর্ষা মৌসুমে ভরাট ও দখল হয়ে যাওয়া খাল পুনরুদ্ধারের লক্ষ্যে উপজেলার প্রতিটি ইউনিয়নে পর্যায়ক্রমে একটি করে খাল খনন ও পরিষ্কার কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এর মাধ্যমে খালের স্বাভাবিক পানি প্রবাহ নিশ্চিত, জলাবদ্ধতা দূরীকরণ এবং কৃষিজমিতে সেচ সুবিধা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

উপজেলা কৃষকদলের সভাপতি মো. আশরাফ উদ্দিন বলেন, ‘সংসদ সদস্য নুরুল আমিন এমপির নির্দেশনায় উপজেলার বিভিন্ন ইউনিয়নে পর্যায়ক্রমে খাল খনন ও পরিষ্কার কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। খালের স্বাভাবিক পানি প্রবাহ নিশ্চিত করে জলাবদ্ধতা নিরসন এবং কৃষকদের সেচ সুবিধা বাড়াতে এ কর্মসূচি অব্যাহত থাকবে।’

এ সময় খৈয়াছড়া ইউনিয়ন বিএনপির নেতা মোহাম্মদ আশরাফ, মায়ানী ইউনিয়ন কৃষকদলের সভাপতি মো. সাহেদ আহসান, মায়ানী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. সহিদুল ইসলামসহ স্থানীয় কৃষকদল ও বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।