Cvoice24.com

মিরসরাইয়ে সেতুর উদ্যোগে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি

সিভয়েস২৪ ডেস্ক
১৯:২৬, ৩ আগস্ট ২০২৫
মিরসরাইয়ে সেতুর উদ্যোগে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি

চট্টগ্রামের মিরসরাইয়ে স্বেচ্ছাসেবী সংগঠন ‘সেতু’র উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩ আগস্ট) পূর্ব হাইতকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দিনব্যাপী এ কর্মসূচিতে দুটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ শতাধিক স্থানীয় বাসিন্দা বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা করান।

সকালে কর্মসূচির উদ্বোধন করেন হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূর্ব হাইতকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিউলী অধিকারী। কর্মসূচি পরিচালনা করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক স্বর্ণকমল বড়ুয়া ও সাবেক সভাপতি মানিক বড়ুয়া।

সংগঠনটির সহসভাপতি রিগান বড়ুয়া এবং সদস্য অভিজিৎ, নিলয়, সৌভিক, শুভ, সাম্য ও অমিত বড়ুয়া কার্যক্রমে সহযোগিতা করেন।

এক বিজ্ঞপ্তিতে সেতু জানিয়েছে, ১৯৮৬ সালে প্রতিষ্ঠিত এ সংগঠন ১৯৯৯ সালে সরকারি নিবন্ধন পায়। রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদান কর্মসূচি তাদের নিয়মিত উদ্যোগ। শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি, পরিবেশ সুরক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে সংগঠনটি দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে কাজ করছে।

প্রেস রিলিজ সব খবর