Cvoice24.com

বাটালী রোড যুব পরিষদের আত্মপ্রকাশ ও পরিচিতি সভা

সিভয়েস২৪ ডেস্ক
০০:০০, ৯ আগস্ট ২০২৫
বাটালী রোড যুব পরিষদের আত্মপ্রকাশ ও পরিচিতি সভা

চট্টগ্রামে মাদক ও কিশোর গ্যাংমুক্ত ন্যায়ভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে বাটালী রোড যুব পরিষদের আত্মপ্রকাশ ও পরিচিতি সভা শুক্রবার অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর। তিনি তরুণ সমাজকে সমাজ পরিবর্তনের হাতিয়ার আখ্যা দিয়ে হারিয়ে যাওয়া সাংস্কৃতিক ঐতিহ্য পুনরুদ্ধার এবং মাদকমুক্ত চট্টগ্রাম গড়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন এনায়েতবাজার ওয়ার্ড বিএনপির আহ্বায়ক আলী আব্বাস খান, ওয়াহিদ জামান, সাইফুদ্দিন আহমেদ খান, ইকবাল চৌধুরী ও নগর স্বেচ্ছাসেবক দলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী মর্তুজা।
সভায় বক্তারা তরুণদের খেলাধুলায় সম্পৃক্তকরণ, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা এবং মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় বাটালী রোড যুব পরিষদের ৫৪ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। অনুষ্ঠান শেষে বর্ণাঢ্য র‌্যালি নগরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

সভায় সভাপতি মো. সাইফুল্লাহ সভাপতিত্ব করেন এবং সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম ফয়সাল সঞ্চালনা করেন। সংগঠনের উপদেষ্টা আব্দুল মাবুদ মিন্টু উদ্বোধনী বক্তব্য রাখেন।

 

প্রেস রিলিজ সব খবর