Cvoice24.com

পুলিশের বাধা উপেক্ষা, চিন্ময় ব্রহ্মচারীর মুক্তির দাবিতে বিক্ষোভ রাঙামাটিতে

রাঙামাটি প্রতিবেদক, সিভয়েস২৪
২৩:০১, ২৫ নভেম্বর ২০২৪
পুলিশের বাধা উপেক্ষা, চিন্ময় ব্রহ্মচারীর মুক্তির দাবিতে বিক্ষোভ রাঙামাটিতে

বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তারের প্রতিবাদে পুলিশের বাধা উপেক্ষা করে রাঙামাটিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন সনাতনীরা।

সোমবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় শহরের পৌরসভা চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রাণকেন্দ্র বনরুপা হয়ে আবার পৌরসভা চত্বরে এসে সমাবেশে মিলিত হয়। সমাবেশে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের পক্ষে বক্তব্য রাখেন অজিত শীল, ইসকন রাঙামাটির পরিচালক প্রদ্রউম্ন কুমার দাস।

বক্তারা বলেন, অবিলম্বে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে মুক্তি দেয়া না হলে রাঙামাটির সনাতনীরাও রাজপথে নেমে আসবে এবং মুক্তি না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

প্রসঙ্গত, সোমবার বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। স¤প্রতি তার নেতৃত্বে চট্টগ্রাম ও রংপুরসহ বিভিন্ন স্থানে সনাতনী ধর্মাবলম্বীদের ৮ দফা দাবি নিয়ে কয়েকটি সমাবেশ অনুষ্ঠিত হয়।