Cvoice24.com

ধ্বংস হলেও ৩২ গেঁথে আছে মানুষের হৃদয়ে

লিখেছেন : আনিস আলমগীর, সিনিয়র সাংবাদিক
১১:০২, ১৫ আগস্ট ২০২৫
ধ্বংস হলেও ৩২ গেঁথে আছে মানুষের হৃদয়ে

ব্রাশ দিয়ে দেয়াল থেকে রঙ মুছে ফেলা যায়, ছবিও মুছে ফেলা যায়—কিন্তু হৃদয়ের দাগ আর স্মৃতিকে মুছে ফেলা সম্ভব নয়।

ধানমন্ডি ৩২ নম্বরের সেই বাড়ি—শুধু একটি সাধারণ ইমারত নয়; এটি এক জাতির হৃদয়ে খোদাই হওয়া ইতিহাস।

তাই ধ্বংস হলেও ৩২ গেঁথে আছে মানুষের হৃদয়ে। ১৯৭৫ সালের ১৫ আগস্ট, সেদিন শুধু একজন মানুষকে হত্যা করা হয়নি,‌ হত্যা করা হয়েছিল বাঙালির স্বপ্ন, স্বাধীনতার স্বপ্নদ্রষ্টাকে।

আজও কেউ কেউ চেষ্টা করছে তাকে ইতিহাস থেকে মুছে ফেলার- ৭৫-এর হত্যার পর ২৪শে এসে দ্বিতীয়বার হত্যার মাধ্যমে। কিন্তু তারা কখনো সফল হতে পারবে না। কারণ তিনি বেঁচে আছেন কোটি কোটি বাঙালির হৃদয়ে, মানুষের মনে।

তাই আজও ৩২ নম্বরের বাড়িটি তাদের আতঙ্কের কারণ; আজও তারা পাহারা দেয় যেন মানুষ সেখানে গিয়ে শ্রদ্ধা জানাতে না পারে।

এ এক নির্লজ্জ বেহায়াপনা,
এ এক মস্তিষ্কবিস্ফোরী ঘৃণা—
যা ইতিহাসের কাছে চিরকাল লজ্জিত থাকবে।

শ্রদ্ধা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। তাকে ভালোবাসা বা শ্রদ্ধা জানাতে কোনো দল বা রাজনৈতিক সমর্থনের দরকার নেই। এটি আমাদের হৃদয়ের ব্যক্তিগত অনুভূতি।